ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোকালয়ে বিরল প্রজাতির মুখপোড়া হনুমান 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ১৭ আগস্ট ২০২৩
লোকালয়ে বিরল প্রজাতির মুখপোড়া হনুমান 
বিরল প্রজাতির মুখপোড়া হনুমান। ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় বিরল প্রজাতির একটি মুখপোড়া হনুমান লোকালয়ে ঘুরতে দেখা গেছে। বুধবার (১৭ আগস্ট) সকাল ৮ টার দিকে ভেড়ামারা ফারাকপুর গােরস্থানের সামনে চক ভেড়ামারা গ্রামে হনুমানটিকে দেখতে পাওয়া যায়।

স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে মুখকালো হনুমানটি ছুটছে ওই গ্রামের এক বাড়ি থেকে অপর বাড়ি, কখনও গাছের ডালে। হনুমানটি খাদ্যের অভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে।

স্থানীয় আমিরুল ইসলাম ,জালাল উদ্দীন বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিরল প্রজাতির এই হনুমানটিকে আমাদের এলাকায় দেখা যায়। মাঝেমধ্যে খাবারের সন্ধানে এসব হনুমান লোকালয়ে চলে আসে।

Advertisement

আজম আলী বলেন, খাবারের জন্য এরা মানুষের একেবারে কাছাকাছি চলে আসে। এমনকি কেউ কলা বা পাউরুটি দিলে সেটি হাতে নিয়ে খায়।

ভেড়ামারা উপজেলা সহকারী বন কর্মকর্তা ইয়াছিন বলেন, এটিকে মূলত মুখপোড়া হনুমান বলা হয়। পার্শ্ববর্তী ভারত থেকে ট্রেনে বা অন্য কোনোভাবে আমাদের এলাকায় চলে আসে। তা ছাড়াও মুজিবনগরে এদের একটি বড় আবাসস্থল রয়েছে। সেখান থেকেও অনেক সময় দলছুট হয়ে চলে আসে।

তিনি আরো জানান, মেহেরপুরের মুজিবনগরে একটি প্রকল্পের মাধ্যমে হনুমানদের খাওয়ানো হয়। তবে এই প্রকল্প আমাদের এলাকায় চালু নেই। তবে কোনো হনুমান আহত হলে চিকিৎসা দেওয়া হয় অথবা কেউ আটকে রাখলে সেটিকে উদ্ধার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!