ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পরিত্যক্ত ঘরে পড়ে ছিল কিশোর ফয়সালের লাশ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ১৮ আগস্ট ২০২৩
পরিত্যক্ত ঘরে পড়ে ছিল কিশোর ফয়সালের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নকলায় ফয়সাল নামে এক নেশাগ্রস্ত কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌর এলাকার দড়িপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ঐ এলাকার মফিজের ছেলে।

মৃতের স্বজনরা জানান, ফয়সাল বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বাড়ির পাশে স্থানীয় মিন্টু রবিদাসের পরিত্যক্ত ঘরের মেঝেতে ফয়সালের গলায় রশি লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে খবর পেয়ে পুলিশের ওসি (তদন্ত) ইস্কান্দার হাবিব তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৃতের বাবা মফিজ উদ্দিন বলেন, ফয়সাল কিশোর বয়সেই হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন ধরনের নেশায় জড়িয়ে পড়ে। আর এ হতাশা থেকেই আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সায়েদুর রহমান বলেন, সন্তানদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা কেউ যেন নেশায় জড়াতে না পারে সেদিকে সবার নজর রাখার আহ্বানও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!