[ দেশজুড়ে ]
ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হলো প্রকাশের দেহ
নিহত প্রকাশ চন্দ্র
নীলফামারীতে সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে প্রকাশ চন্দ্র নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার দেবীর ডাঙ্গা সড়কের রেল ঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকাশ চন্দ্র উপজেলার উত্তর হাড়োয়া এলাকার মোহন বর্মণের ছেলে। তিনি জেলা সহকারী তথ্য কর্মকর্তা ছিলেন।
পুলিশ জানায়, সকালে অনেকটা সময় রেললাইনে হাঁটাহাঁটি করেন প্রকাশ চন্দ্র। ট্রেন আসা কিছুক্ষণ আগে তিনি লাইনের ওপর বসে পড়েন। আশপাশের লোকজন ডাকলেও তিনি সাড়া দেননি। এমন অবস্থায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হন তিনি।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, পরিবারের তথ্যমতে প্রকাশ চন্দ্র মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া কথা ছিল তার।
.png)
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!