ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ১৯ আগস্ট ২০২৩
সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ফাইল ফটো

সিরাজগঞ্জে বন্যার পানি ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে শাহজাদপুরের জামিরতা মসজিদ পাড়া ও তাড়াশ উপজেলার পওতা গ্রামে এসব ঘটনা ঘটে।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু।

নিহতরা হলো- শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউুপর রতনকান্দি গ্রামের স্বপন মোল্লার চার বছরের  ছেলে মাসুদ রানা ও তাড়াশ উপজেলার বারুহাস ইউপির পওতা গ্রামের আব্দুর রহিমের আড়াই বছরের ছেলে আহসান হাবীব।

Advertisement

জানা গেছে, ঢাকায় থাকেন  শিশু মাসুদ রানার বাবা-মা। নানা মকদুম মোল্লার বাড়ি তাকে শিশু মাসুদ রানা। শুক্রবার বন্যার পানিতে ডুবে যায় মাসুদ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে করে  মাসুদ মৃত ঘোষণা করা হয়।

অপরদিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হোসেন জানান, শুক্রবার বিকেলে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশু আহসান হাবীব। পরে তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!