ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধানক্ষেতে মিলল অটোচালকের লাশ, পাশেই পড়েছিল বিষের বোতল 

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ২০ আগস্ট ২০২৩
ধানক্ষেতে মিলল অটোচালকের লাশ, পাশেই পড়েছিল বিষের বোতল 
ফাইল ফটো

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধানক্ষেত থেকে তবিয়র রহমান নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত তবিয়র রহমান ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের তালুকদার পাড়ার আব্দুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় অটোরিকশা চার্জে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তবিয়র। রাতে আর বাড়ি ফিরেননি তিনি। রোববার সকালে শিবপুর গ্রামের ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশে বিষের বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!