[ দেশজুড়ে ]
জঙ্গলে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখার চালা নবসুট জঙ্গলের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম।
.png)
স্থানীয়রা জানান, সকালে ধান রোপণের জন্য জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলেন তারা। এ সময় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে জঙ্গলে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওই যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!