ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালকিনিতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪২, ২১ আগস্ট ২০২৩
কালকিনিতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনিতে স্বামী বাড়ি না থাকার সুযোগে এক অসহায় গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সেই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের এক গৃহবধূর স্বামী বেশ কিছুদিন আগে কর্মব্যস্ততার তাগিদে ঢাকায় চলে যান। এ সুবাদে একটি শিশু সন্তান সঙ্গে নিয়ে ওই গৃহবধূ একা বাড়িতে বসবাস করে আসছিলেন।

এ সুযোগে একই এলাকার আজিজ হাওলাদারের ছেলে মো. ফরিদ হাওলাদার একা বাড়িতে পেয়ে ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। নিরুপায় হয়ে বিষয়টি নিয়ে ওই গৃহবধূ লম্পট ফরিদের বিরুদ্ধে তার অভিভাবকদের কাছে বিচার দেন।

Advertisement

এতে করে ফরিদ হাওলাদার ওই গৃহবধূর ওপর চরম ক্ষিপ্ত হয়ে যায়। পরে গত ১৬ আগস্ট রাত ১১টার দিক ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের দরজা খুলে বাইরে বের হন।

এ সময় আগে থেকে ঘরের পাশে ওৎ পেতে থাকা ফরিদ হাওলাদার ওই গৃহবধূেকে ধর্ষণের চেষ্টা চালায়।

পরে গৃহবধূর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ফরিদ হাওলাদার দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর ওই গৃহবধকে আহত অবস্থায় কালকিনি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ফরিদ হাওলাদার এলাকায় গা ঢাকা দিয়ে আছেন।

ভুক্তভোগীর এক স্বজন জানান, ফরিদ হাওলাদার গৃহবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় এবং টেনে হিঁচড়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান রক্তাক্ত করে ফরিদ। আমি ফরিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!