ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ২১ আগস্ট ২০২৩
পীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানিতে ডুবে সাদিয়া আকতার জেরিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের শিতলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জেরিন ঐ গ্রামের জাহিদুর রহমানের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে পীরগঞ্জ থানার ওসি আ. লতিফ শেখ জানান, জেরিন বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!