[ দেশজুড়ে ]
বাবার মৃত্যুর খবরে নিথর ছেলে
ছবিতে আরিফ হোসেন
পিরোজপুরের কাউখালী উপজেলায় বাবার মৃত্যুর সংবাদ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হন ছেলে আরিফ। এর একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আরিফ কাউখালী উপজেলার আসপদ্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলামের মৃত্যু হয়। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে তার ছোট ছেলে আরিফ হোসেন হৃদরোগে আক্রান্ত হন। তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হোসেনের মৃত্যু হয়।
.png)
আরিফের শাশুড়ি নাসিরা রেখা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরিফের দাফন সম্পন্ন হবে বাবার কবরের পাশেই।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!