গ্রেফতারকৃতরা হলেন- মহেশপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই, নায়েবে আমির ফকির আওলাদ, সদস্য আবু জাফর ও আলি আহমেদ। কোটচাঁদপুর উপজেলা থেকে গ্রেফতার হন- কুশনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আলামিন হোসেন, ঝিনাইদহ সদর উপজেলার কালীচরনপুর ইউনিয়ন শিবিরের সভাপতি ইমরান হোসেন, শিবিরের সদস্য আব্দুস সামাদ ও বায়োজিদ হোসেন।
ঝিনাইদহের পুলিশ সুপার আজীম-উল আহসান জানান, রাতে জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সে সময় মহেশপুর থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ২ জন ও সদর থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
.png)