ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০ দিনেও খোঁজ মেলেনি মাদরাসাছাত্র পাভেলের

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ২৩ আগস্ট ২০২৩
২০ দিনেও খোঁজ মেলেনি মাদরাসাছাত্র পাভেলের
মো. রাগিব হোসেন পাভেল। ছবি: সংগৃহীত

ফেনীর শর্শদী ইউপির দেবীপুর মাদরাসার ছাত্র মো. রাগিব হোসেন পাভেলের খোঁজ মেলেনি ২০ দিনেও। 

জানা যায়, ফেনীর দাগনভূঞার নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে ৪ আগস্ট মহিপাল থেকে পাভেল নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করে তার খোঁজ পাওয়া যায়নি। এমতাবস্থায় পাভেলের সন্ধান চেয়েছেন তার বাবা ভ্যানচালক মোহাম্মদ ইউসূফ।

তিনি জানান, পাভেল ফেনী সদর উপজেলা দেবীপুর মাদরাসায় পড়াশোনা করে। ৪ আগস্ট সে মাদরাসায় যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। পরে জানতে পারেন সে মাদরাসায় পোঁছেনি। বিষয়টি জানার পর সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজা হয়েছে। ২০ দিন পেরিয়ে গেলেও কোথায়ও তার খোঁজ পাওয়া যায়নি। পাভেলের সন্ধান পেলে ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের নিজ বাড়ি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।    

Advertisement

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে কেউ আমাদেরকে অবহিত করেনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!