[ দেশজুড়ে ]
নাটোরে ধর্ষণ চেষ্টা মামলায় ২ জনের ২৪ বছর কারাদণ্ড
ফাইল ফটো
নাটোরের লালপুরের একটি ধর্ষণ চেষ্টা মামলায় আব্দুর রহমান এবং হাসমত আলী নামের দুইজনকে ২৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একসঙ্গে প্রত্যকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
জানা গেছে, ২০০৭ সালে (১৬ নভেম্বর) নাটোর জেলার লালপুর উপজেলায় মামলার ভিকটিম তার বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যান। এ সময় একই এলাকার রহমান এবং হাসমত ভিকটিমকে একা পেয়ে মুখ চেপে ধরে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাদীর চিৎকারে লোকজন ছুটে আসে। এতে আসামি হাসমত এবং রহমান সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভিকটিম এলাকার ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন চেয়ারম্যান। ভিকটিম পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন। দীর্ঘ ১৬ বছর পর সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!