ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মনোহরদীতে নদে মিলল নারীর গলাকাটা লাশ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ২৫ আগস্ট ২০২৩
মনোহরদীতে নদে মিলল নারীর গলাকাটা লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো

নরসিংদীর মনোহরদী উপজেলায় নদী থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকাল ১০টার দিকে আড়িয়াল খাঁ নদের কটিয়াদি অংশে লাশটি ভাসতে দেখা যায়। দুপুর ১টার দিকে লাশটি চরগোহালবাড়িয়া পাড়ে এসে আটকে যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত নারীর গলাকাটা এবং পুরো শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, ঐ নারীর পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অন্য এলাকায় হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!