[ দেশজুড়ে ]
গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর চাটখিলে গাঁজা সেবনের দায়ে সফিকুল ইসলাম নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়।
রোববার সকালে উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়িতে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত সফিকুল ইসলাম উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, সকালে গাঁজা সেবনকালে নিজ বাড়ি থেকে সফিকুলকে আটক করা হয়। এ সময় তার থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে চাটখিল থানায় সোপর্দ করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!