রোববার বিকেলে নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আরাফাত ঐ এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি বাসা থেকে বেরিয়ে নালায় পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখনো তাকে পাওয়া যায়নি।
.png)