[ দেশজুড়ে ]
যমুনা নদীতে গোসলে নেমে বৃদ্ধ নিখোঁজ
ছবি: সংগৃহীত
গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে আব্দুল জলিল সরদার (৭৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল থেকে নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের রংপুর ইউনিটের একটি ডুবুরি দল।
নিখোঁজ আব্দুল জলিল সরদার উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া গ্রামের বাসিন্দা।
স্বজনরা জানায়, শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে আব্দুল জলিল সরদার দক্ষিণ সাথালিয়া এলাকার যমুনা নদীতে গোসল করতে যান। এ সময় পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। এরপর থেকে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল খোঁজাখুঁজি করছেন।
সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন সুইট বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুর ১টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কাজ করছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নিখোঁজ
লিংক সফলভাবে কপি হয়েছে!