ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টির পানির স্রোতে ভেসে এলো নিখোঁজ সাকিবের লাশ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ২৬ আগস্ট ২০২৩
বৃষ্টির পানির স্রোতে ভেসে এলো নিখোঁজ সাকিবের লাশ
ফাইল ছবি

রংপুরের পীরগাছার আলাইকুমারী নদী থেকে নিখোঁজের তিনদিন পর সাকিব হোসেন (১৯) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফকিরটারী গ্রামের আলাইকুমারী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাকিব হোসেন মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটের ইদুলপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আলাইকুমারী নদীতে কাঠের ব্রিজে আটকে থাকা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। বৃষ্টির পানির স্রোতে ভেসে এসেছিল লাশটি। তার পরনে কালো প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করলে স্বজনরা তাকে শনাক্ত করেন। গত বুধবার বিকেল থেকে সাকিব নিখোঁজ ছিলেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান। তিনি বলেন, আলাইকুমারী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রংপুর লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!