ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিছানা থেকে উধাও শিশু লাইসা, নদীতে মিলল লাশ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ২৩ আগস্ট ২০২৩
বিছানা থেকে উধাও শিশু লাইসা, নদীতে মিলল লাশ
স্বজনদের আহাজারি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কাঁচামাটিয়া নদী থেকে লাইসা আক্তার ছোঁয়া নামে ১০ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একইদিন দুপুরে জাটিয়া ইউনিয়নের হীরাধর এলাকার কাঁচামাটিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শিশু লাইসা আক্তার ছোঁয়া হীরাধর এলাকার জিয়াউল হকের মেয়ে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে লাইসাকে ঘুম পাড়িয়ে তার মা পপি বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। লাইসা বাবা জিয়াউল হক বাড়ি এসে মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের কাঁচামাটিয়া নদীতে শিশুটিকে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

Advertisement

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, খবর পেয়ে ঐ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!