[ দেশজুড়ে ]
ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, ২ লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের জগন্নাগপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ার ঘটনায় ট্রাকচালক ও হেলপারের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার শেষ বিকেলে লাশ দুটি উদ্ধার করা হয়।
এর আগে এদিন বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাকচালক ফারুক মিয়া ও হেলপার জাকির।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক হবিগঞ্জের দিকে রওনা দেয়। পথে কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার নিখোঁজ হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, বেইলি ব্রিজ ভেঙে ট্রাকচালকস দু’জন নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে চালক ও হেলপারের লাশ উদ্ধার করে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!