[ দেশজুড়ে ]
বকশীগঞ্জে মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে থেকে গলায় রশি দেওয়া অবস্থায় এক মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের নিজ ঘর থেকে আদর আলীর (৬০) মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ। তিনি সাজিমারা গ্রামের অহেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আদর আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রতিদিনের মতো সোমবার সকালে ঘুম থেকে না উঠলে সন্দেহ হয়। পরে স্থানীয়রা তার ঘরের ধর্নার সঙ্গে রশি দিয়ে ঝুলানো অবস্থায় মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে তার স্ত্রী বাড়িতে ছিলেন না।
.png)
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!