রোববার বিকেলে উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউশন সংলগ্ন পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নাজমা আক্তার উপজেলার পূর্ব চারিপাড়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
জানা যায়, সকালে বাড়ি থেকে বের থেকে বের হন নাজমা। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিকেলে আচমিতা জর্জ ইনস্টিটিউশনের পুকুরে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
.png)
পরিবারের সদস্যরা জানান, নাজমা আক্তার মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে- অসুস্থতা জনিত কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, নাজমা আক্তার মৃগী রোগী ছিলেন। এ ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।