[ দেশজুড়ে ]
কলারোয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার- ফাইল ফটো
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুকান্ত বিশ্বাস নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সুকান্ত বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে। সুকান্ত কলারোয়া কৃষি কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, কলারোয়ার কলাগাছি মোড়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন সুকান্ত ও মা। বিকেলে মাকে টাকা দিয়ে বাজারে পাঠান সুকান্ত। বাসায় ফেরার পর দরজা বন্ধ দেখতে পান তার মা। আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
.png)
কলারোয়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ রাজু আহম্মেদ জানান, দুই মাস আগে যোগদান করেন সুকান্ত বিশ্বাস। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!