[ রাজধানী ]
শাহবাগে বটগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর শাহবাগের পান্থ কুঞ্জ পার্কে বট গাছের ডালের সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার এসআই আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে পান্থ কুঞ্জ পার্কে গিয়ে বটগাছের ডালের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ২৫ বছর।
.png)
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, নিহত যুবক ভবঘুরে প্রকৃতির। ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!