ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে অতিরিক্ত মদ পান, সকালে রাস্তায় মিলল লিংকনের মরদেহ 

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ১৩ আগস্ট ২০২৩
রাতে অতিরিক্ত মদ পান, সকালে রাস্তায় মিলল লিংকনের মরদেহ 
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম পৌর শহরে লিংকন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ওই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত লিংকন ওই এলাকার সেকেন্দার আলী ছেলে।

স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে জমিতে লিংকনের মরদেহ অর্ধেক পানিতে অর্ধেক শুকনো স্থানে পড়েছিল। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রাতে অতিরিক্ত মদ পানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় কাউন্সিল জমশেদ আলী টুনকু জানান, মাদকসেবন করতেন লিংকন। মরদেহের পাশে মাদকের আলামত পাওয়া গেছে। 

Advertisement

সদর থানার ওসি (তদন্ত) আবু সাঈদ সরকার জানান, অর্থেক পানিতে আর অর্থেক শুকনো স্থানে পড়েছিল লিংকনের মরদেহ। অতিরিক্ত মদ পানের ফলে হেঁটে যাওয়ার সময় পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!