[ দেশজুড়ে ]
নিখোঁজের ৩ দিন পর ভেসে এলো শাহেদুলের মরদেহ
ফাইল ফটো
কক্সবাজার শহরের কলাতলী পয়েন্ট বঙ্গোপসাগরে গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর শাহেদুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে সোনাদিয়া দ্বীপের পশ্চিম উপকূলে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহেদুল ইসলাম কক্সবাজার শহরতলীর বাসটার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়া ইসলামাবাদ এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মো. আজিম আলীর ছেলে। এর আগে, শুক্রবার (১২ আগস্ট) বিকেলে কলাতলীর ডিভাইন হোটেল পয়েন্ট বঙ্গোপসাগরে গোসল করার সময় নিখোঁজ হন তিনি।
.png)
জেলা প্রশাসনের সৈকতকর্মী সুপারভাইজার মাহবুব আলম জানান, শুক্রবার কলাতলীর ডিভাইন হোটেল পয়েন্ট উপকূলে একা গোসলে নেমে নিখোঁজ হন শাহেদুল। মঙ্গলবার সকালে নিখোঁজের তিনদিন পর সোনাদিয়া দ্বীপের পশ্চিম উপকূলে ভেসে আসে মরদেহটি। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!