ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের দু’দিন পর স্লুইচ গেটে মিলল বৃদ্ধার মরদেহ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ১২ আগস্ট ২০২৩
নিখোঁজের দু’দিন পর স্লুইচ গেটে মিলল বৃদ্ধার মরদেহ
হাতিবান্ধা স্লুইচ গেট এলাকা- ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতীর মহারশি নদীতে নিখোঁজের দু’দিন পর সূর্যবানু নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার হাতিবান্ধা স্লুইচ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে ১০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে থেকে তিনি নিখোঁজ হন। সূর্যবানু উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও জিগাতলা গ্রামের মৃত আমির হোসেন ওরফে কৈয়া পাগলার স্ত্রী।

জানা যায়, ১০ আগস্ট বিকেলে সূর্যবানু মহারশী নদী পার হয়ে পার্শ্ববর্তী চতলগ্রামে তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে পানির স্রোতে ভেসে যান। অনেক খোঁজাখুঁজি করেও সূর্যভানুর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত শুক্রবার ঝিনাইগাতী পুলিশ, ফায়ার সার্ভিস ও জামালপুর থেকে আসা ডুবুরির দল নদীতে নেমে দিনভর খোঁজার চেষ্টা করলেও তার সন্ধান পায়নি। শনিবার সকালে হাতিবান্ধা স্লুইচ গেট এলাকা থেকে ভাসমান অবস্থায় সূর্যবানুর লাশ উদ্ধার করা হয়।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!