[ দেশজুড়ে ]
কলাবাগানে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদার একটি কলাবাগান থেকে আছর আলী নামে এক কলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের বাসিন্দা।
রোববার বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ভৈরব নদীর তীরের কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের ধারণা, দুপুরে কলা কাটতে গিয়ে স্ট্রোক করে তিনি মারা গেছেন।
স্থানীয়রা জানান, কলাবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে ঐ মাঠে কাজ করা কৃষকরা মরদেহটির কাছে গিয়ে পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের লোকজনকে খবর দেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
.png)
ঘটনান সত্যতা নিাশ্চত করে দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীর জানান, সংবাদ পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ও দামুড়হুদা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!