[ দেশজুড়ে ]
খালের পানিতে পড়েছিল বৃদ্ধের মরদেহ
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের দু’দিন পর মোজাফ্ফর হোসেন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে উপজেলার বিরামপুর মজিন্দহ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মোজাফ্ফর হোসেন নয়ালাভাঙা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের বাসিন্দা। এর আগে ১১ আগস্ট নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তার ছেলে জুয়েল রানা নিখোঁজের দিনই বাবার সন্ধান চেয়ে শিবগঞ্জ থানায় একটি জিডি করেন।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের আহমেদ জানান, দুপুরে খালের পানিতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!