[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো
সাতক্ষীরার শ্যামনগরে রবিউল ইসলাম নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে তার শোবার ঘরের আড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রবিউল উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, স্থানীয় বাজারে তার বাবার সঙ্গে ভাজাপোড়া বিক্রির কাজ করতেন রবিউল। বৃহস্পতিবার রাতে ঘুমাতে যাওয়ার পর শুক্রবার সকালে দীর্ঘক্ষণ ঘর থেকে বাইরে না আসায় পরিবারের সদস্যরা ডাকতে যেয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে শ্যামনগর পুলিশ ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
.png)
শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা রবিউল আত্মহত্যা করেছেন বলে দাবি করায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!