ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় আরো একজনের মরদেহ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭, ১১ আগস্ট ২০২৩
আখাউড়ায় আরো একজনের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

আখাউড়ায় রেলসেতু পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত আরো একজনের মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। এ নিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া-সিলেট বাইপাস রেলপথের খড়মপুর মাজার শরীফ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নরিসংদীর মাধবদী থানার দোয়ারি গ্রামের শুকুর আলী ও পলাশ থানার মাজেরচর গ্রামের মোতালেব মিয়ার ছেলে মোজাম্মেল।

Advertisement

রেলওয়ে পুলিশ জানায়, রাতে দায়িত্বরত পুলিশের বাধা উপেক্ষা করে কয়েকশ ভক্ত খড়মপুর মাজার শরীফের দিকে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ৩ ব্যক্তি নিহত হন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, ট্রেন আসতে দেখে রেলসেতু থেকে লাফিয়ে ও ট্রেনের ধাক্কায় নদীতে ছিটকে পড়ে যান তারা। খবর পেয়ে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!