রোববার সকাল ১১টার দিকে লস্করপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সুফিয়া বেগম সুলতানপুর জেলেপাড়া এলাকার মোজাফরের স্ত্রী।
নওগাঁ সদর মডেল থানার ওসি ফায়সাল বিন আহসান বলেন, সকালে ছোট যমুনা নদীর লস্করপুর এলাকায় ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
.png)
তিনি আরো জানান, ওই বৃদ্ধা মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে গিয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।