[ দেশজুড়ে ]
দুপুরে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে সন্ধ্যায় হলেন লাশ
ফাইল ছবি
চট্টগ্রামের রাউজানে নিজ বাসা থেকে নাদিয়া সুলতানা জেসি নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মইশকরম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত নাদিয়া সুলতানা জেসি ওই এলাকার আবু বক্করের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্বজনরা জানান, এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জেসির। শুক্রবার দুপুরে ওই ছেলের সঙ্গে বেড়াতে যান তিনি। বিষয়টি জানতে পেরে মেয়েকে ফোন করে বাসায় ফিরে যেতে বলেন মা। কিন্তু মেয়ে না ফেরায় অভিমান করে বাবার বাড়ি চলে যান তিনি। পরে সন্ধ্যায় বাসায় ফিরে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। এরপর খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
.png)
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন বলে জেনেছি। তবে কী কারণে আত্মহত্যা করেন তা নিশ্চিত হওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!