[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ফাইল ছবি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নদী থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সেনের মাকুল্লা গ্রামের বৈরাণ নদীতে মরদেহটি পাওয়া যায়। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
জানা যায়, স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। লাল শার্ট ও প্যান্ট পড়া লাশের বিভিন্ন অংশ ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছে। মুখে রক্ত লেগে চেহারা বিবর্ণ রূপ নিয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে তার পরিচয় খোঁজ করা হয়।
গোপালপুর থানা ওসি মোশারফ হোসেন জানান, লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!