[ দেশজুড়ে ]
রাঙ্গুনিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার
ফাইল ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নুর আয়েশা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার লালানগর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পশ্চিম মোল্লাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত নুর আয়েশা বেগম ওই এলাকার মো. জামশেদুল আলমের স্ত্রী।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে না।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!