ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাটের নিচে মিলল বস্তাভর্তী ৮০ হাজার ইয়াবা, আটক ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ২৭ আগস্ট ২০২৩
খাটের নিচে মিলল বস্তাভর্তী ৮০ হাজার ইয়াবা, আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে  মাদক কারবারীর বসতবাড়ির খাটের নিচ থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ সময়  ইসমাঈল নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব জানান ,গোপন সংবাদের তথ্য অনুযায়ী রোববার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে র‌্যাব-১৫ এর  টেকনাফ ক্যাম্পে কর্মরত র‍্যাবের একটি আভিযানিক দল সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়ায় নুরুল ইসলামের বসত বাড়িতে অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই যুবককে আটক করা হয়। 

আটক মোহাম্মদ ইসমাঈল বাড়ির মালিক নুরুল ইসলামের পুত্র। আটক যুবকের স্বীকারোক্তি অনুযায়ী তার শয়ন কক্ষের খাটের নিচ থেকে বস্তাভর্তী ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তি ও অজ্ঞাতনামা আরো ২-৩জনকে পলাতক আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক মাদক কারবারীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!