[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৬৬ জন
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২২ জন, নাগরপুর উপজেলায় ১৭ জন, মির্জাপুর উপজেলায় নয়জন, মধুপুর উপজেলায় আটজন, গোপালপুর উপজেলায় ছয়জন এবং ধনবাড়ী উপজেলা রয়েছেন চারজন।
.png)
তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৮০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৪৩৯ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪১ জন রোগী। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!