গ্রেফতারকৃতরা হলেন- পৌর শহরের চন্দনসার এলাকার আবুল কাশেম, উপজেলার রাজাপুরের জসিম উদ্দিন, একই গ্রামের শামীম, মলাই মিয়া, জাংগাল এলাকার ভুট্টু মিয়া, ভাটামাতার রাজিব মিয়া, ধারখার এলাকার আরজু মিয়া।
গ্রেফতারকৃতদেরকে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য জানায় পুলিশ।
.png)
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, গোপন সংবাদ ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঐ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।