[ দেশজুড়ে ]
অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ ইউনুস নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউনুস উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১৩ ব্লকের বাসিন্দা।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকা থেকে ইউনুসকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, ইউনুছের বিরুদ্ধে উখিয়া থানায় ৫টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!