ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে পুলিশি অভিযানে গ্রেফতার ১৮

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ২৮ আগস্ট ২০২৩
রাজবাড়ীতে পুলিশি অভিযানে গ্রেফতার ১৮
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। পরে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের গোলাপ মোল্লার ছেলে আবদুল করিম মোল্লা, হাকের আলী সরদারের ছেলে নুর ইসলাম সরদার, হাতেম আলী শেখের ছেলে নাজির হোসেন শেখ, হোসেন মোল্লার ছেলে আবদুল কাদের মোল্লা, জুমারত শেখের ছেলে কামাল শেখ, আবদুল হাকিম শেখের ছেলে আলমগীর হোসেন শেখ, আবদুল মান্নান ব্যাপারীর ছেলে খলিল ব্যাপারী, বাদশা শেখের ছেলে রাসেল শেখ, খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর মল্লিকপাড়ার হারুন অর রশিদের ছেলে আবদুল্লাহ আল নোমান, পৌরসভার বিনোদপুরের বাবু মল্লিকের ছেলে অপু মল্লিক, হাজী সুপার মার্কেট এলাকার রুবেল হোসেন, বানিবহ ইউনিয়নের বিচিত্রা গ্রামের জয়নাল আবেদীন মোল্লার ছেলে শাজাহান মোল্লা, লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন, মিজানপুর ইউনিয়নের বড়লক্ষ্মীপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে রুহুল সরদার, গঙ্গাপ্রসাদপুরের কাশেম কাজীর ছেলে মুরাদ কাজী, ভবানীপুর গ্রামের ড্রাই আইস ফ্যাক্টরির কালাম সরদারের ছেলে শাহীন সরদার, হৃদয় সরকারের ছেলে নয়ন সরকার ও চরনারায়ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজীব মন্ডল।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। অন্যদের নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়। তাদের দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!