নিহত রহিমার বাড়ি রাজবাড়ী শহরের ভবানীপুর ফুড অফিস এলাকায়। তার স্বামীর নাম সালামত মণ্ডল সোহেল। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বাড়ির রান্নাঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে।
জানা যায়, সকাল ৭টার দিকে রহিমার বাড়িতে চিৎকারের শব্দ শোনা যায়। প্রতিবেশিরা এগিয়ে আসলে রহিমাকে রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
.png)
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার সকাল পৌণে ৮ টার দিকে রহিমা আক্তার নামে এক নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সে সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রহিমার ভাই শহিদ বিশ্বাস বলেন, আমার বোন মানসিক ভারসাম্যহীন রোগী। সে দীর্ঘদিন ধরে অসুস্থ। আজ সে গলায় ফাঁস নিয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন জানান, আত্মহত্যার বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের প্রস্ততি চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।