বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল-আমিন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৪৮ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, শিবালয় ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে ভর্তি রয়েছেন। তবে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল-আমিন বলেন, জেলায় প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে জেলার স্বাস্থ্যসেবা বিভাগ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে ডেঙ্গু থেকে রক্ষা পেতে সচেতনতা খুবই জরুরি।
মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ কে এম কাজী রাসেল বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার কোনো ঘাটতি নেই।