ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৩, ৩১ আগস্ট ২০২৩
চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় ফাঁসিয়াখালী পাগলির বিল ও উচিতায় অবৈধভাবে পাহাড় কাটা, বালু উত্তোলন ও বালুর ট্রাক যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্টরা। এ সময় সরকারি বনে নির্মিত একটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। 

বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ এ অভিযান চালায় চকরিয়ার ইউএনও ও ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসার।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন।

Advertisement

তিনি বলেন, পাহাড় কাটা, বালু পাচারের বিরুদ্ধে আমাদের এই অভিযান। ট্রাকে করে বালু ও মাটি পাচারের একটি পথ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও বনে অবৈধভাবে গড়ে উঠা একটি স্থাপনাও উচ্ছেদ করা হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেপি দেওয়ান বলেন, অবৈধভাবে বালু ও মাটি পাচারের একটি রাস্তা স্থায়ীভাবে পিলার দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। ওই এলাকার বিভিন্ন স্পটে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়। অবৈধ কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!