ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে জেলিযুক্ত ১ হাজার কেজি চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫, ১ সেপ্টেম্বর ২০২৩
চাঁদপুরে জেলিযুক্ত ১ হাজার কেজি চিংড়ি জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে বিষাক্ত জেলিযুক্ত এক হাজার কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের বিপণিবাগ বাজারে অভিযান চালিয়ে চিংড়িগুলো জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, রাতে চাঁদপুর মৎস্য দফতর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে শহরের বিপণিবাগ মাছ বাজার থেকে এক হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে। পরে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হয়।

অভিযানে অংশ নেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড টহল সদস্যরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!