নিহতরা হলেন- ঐ গ্রামের আব্দুস সাত্তার ও অন্যপক্ষের খোরশেদ।
স্থানীয়দের বরাত দিয়ে বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন জানান, নিহত সাত্তার ও খোরশেদের পরিবারের মাঝে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ করতে যান সাত্তার। এতে ক্ষিপ্ত হয়ে খোরশেদ তার লোকজন নিয়ে হামলা চালান সাত্তারের ওপর। পরে আহত অবস্থায় সাত্তারকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সাত্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাত্তারের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে খোরশেদের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করেন। পরে তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ সময় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
তিনি আরো জানান, আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দু’জনকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।