ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের ধাক্কায় স্বামী নিহত, হাসপাতালে স্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ১ সেপ্টেম্বর ২০২৩
বাসের ধাক্কায় স্বামী নিহত, হাসপাতালে স্ত্রী
দুর্ঘটনাকবলিত বাস

চাঁদপুরের কচুয়ায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় সেলিম মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সেলিম মিয়ার স্ত্রী কাজল রেখা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে কচুয়া-গৌরীপুর সড়কের হাটমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া কচুয়া উপজেলার রহিমানগর জোরাইস গ্রামের আবদুল লতিফের ছেলে।

এ বিষয়ে কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন জানান, দুপুরে সেলিম মিয়া তার স্ত্রী কাজল রেখাকে নিয়ে মোটরসাইকেলে কচুয়া-গৌরীপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে হাটমুড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরমা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সেলিম মিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী কাজল রেখা। তাকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কাজল রেখাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!