চট্টগ্রামের কর্ণফুলীর একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার রাঙ্গাচর এলাকায় হাজী সালেহ আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
.png)
আহতরা হলেন, হাজী সালেহ আহম্মেদের বাড়ির মনিরুল আলমের ছেলে রিয়াদ (১৬), নূর আলমের মেয়ে নাঈমা (১২) ও জানে আলমের মেয়ে রাধিকা (১৫)। তারা তিনজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
আহতদের স্বজনদের বরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আশেক নূর জানান, শনিবার রাত ৯টার দিকে রাঙ্গাচর এলাকার সালেহ আহম্মেদের বাড়িতে ঘরে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে চমেকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, দগ্ধ তিনজনের চিকিৎসা চলছে। তারা বর্তমানে আশঙ্কামুক্ত আছে।