ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

হোটেলের খাবারে পাওয়া গেল ইঁদুর, অতঃপর..

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ৩ সেপ্টেম্বর ২০২৩
হোটেলের খাবারে পাওয়া গেল ইঁদুর, অতঃপর..
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাবারের সঙ্গে ইঁদুর পাওয়ায় এক হোটেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে পৌর শহরের সড়ক বাজার এলাকায় অতিথি হোটেলে রান্না করা পচা-বাসি মাংস বিক্রি ও খাবারের সঙ্গে ইঁদুর থাকায় হোটেল মালিক নজরুল ইসলামকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। এ সময় পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে।

এ সময় প্রশান্ত চক্রবর্তী বলেন, সকালে আমার অফিসে এসে একজন অতিথি হোটেলে পচা-বাসি মাংস বিক্রির ব্যাপারে অভিযোগ জানান। অভিযোগকারী আমাকে মাংসের স্যাম্পল দেখিয়ে যান।

একপর্যায়ে দেখা যায় মাংসের স্বাদ টক হয়ে গেছে, খাবার থেকে দুর্গন্ধও আসছে। পরে অনুসন্ধান করে ঐ হোটেলে গিয়ে দেখা যায়, ফ্রিজে রাখা খাবারের সঙ্গে ইঁদুর এবং পচা-বাসি মাংস রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিথি হোটেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!