[ দেশজুড়ে ]
ডাবের দাম বেশি নেয়ায় ২ দোকানিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ডাব বিক্রি করায় দুই ডাবের দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তাদের সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের রেলগেট ও স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালন করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক মেহেদী হাসান।
মেহেদী হাসান জানান, ডেঙ্গু পরিস্থিতিতে একটি চক্র ডাব আকাশচুম্বী দামে বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে জেলা শহরের রেলগেট ও স্টেশন রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৯০ টাকায় ডাব কিনে ১৬০ টাকায় বিক্রির চেষ্টায় শামীম নামে এক ডাব ব্যবসায়ীকে ৫ হাজার ও মায়ের দোয়া ডাবের আড়তকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্কও করা হয়েছে।
.png)
এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!