ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ৩ সেপ্টেম্বর ২০২৩
কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
ইয়াবাসহ গ্রেফতারকৃতরা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে, শনিবার রাতে জেলা ডিবি পুলিশ ভৈরব থানার বাঁশবাড়ি গ্রাম থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- ভৈরবের বাঁশগাড়ি গ্রামের মো. শিশু মিয়ার ছেলে শের আলী (৪০) এবং আফতাব উদ্দিনের ছেলে মো. সুমন মিয়া (৪২)। 

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে জেলা ডিবি পুলিশ ভৈরব থানার বাঁশবাড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় শের আলী এবং সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। তারদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার সকালে আসামিদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!