ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে দেশি-বিদেশি মদসহ যুবক আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ৪ সেপ্টেম্বর ২০২৩
মিরসরাইয়ে দেশি-বিদেশি মদসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে দেশি-বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে জোরারগঞ্জ পুলিশ। সোমবার ভোররাতে বারইয়ারহাট পৌরসভার কলেজগেট সংলগ্ন ফারুকের ভাড়াটিয়া জাহেদের ঘর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার এসআই মোহাম্মদ সাইফুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট ডিগ্রি কলেজগেট সংলগ্ন ফারুকের ভাড়াটিয়া জাহেদ আলমের বসতঘরের অভিযান চালান। এ সময় ঘরের ভেতর থেকে ৭১ বোতল বিদেশি মদ ও ২০ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১০ হাজার ৮৭৫ টাকা। এ ঘটনায় জাহেদ হোসেনকে আটক করা হয়ছে।

জোরারগঞ্জ থানার ওসি জাহেদ হোসেন জানান, মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করেছ। আটক ব্যক্তিতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!